ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বকাপে বেশি রান দেওয়ার রেকর্ড হারিস রউফের

#

স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩,  4:53 PM

news image

বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার হারিস রউফ। এবারের বৈশ্বিক আসরে ৯ ম্যাচে মোট ৫৩৩ রান দিয়েছেন তিনি। পেয়েছেন ১৬ উইকেট। বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এটিই কোনো বোলারের সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড। রউফ পেছনে ফেলেছেন ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের আদিল রশিদের দেওয়া ৫২৬ রানকে। তবে রউফকে এই লজ্জার রেকর্ড থেকে ‘বাঁচাতে’ পারেন, দুই অস্ট্রেলীয় পেসার-মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। এখন পর্যন্ত স্টার্ক ৪৩৯ ও কামিন্স ৪৩০ রান দিয়েছেন। সেমিফাইনালে ওঠা অস্ট্রেলিয়া যদি ফাইনালেও ওঠে, তবেই হয়তো এই ‘লজ্জার রেকর্ড’ থেকে মুক্তি মিলতে পারে রউফের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম