ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে প্রস্তুত প্রোটিয়ারা: রাবাদা

#

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩,  4:36 PM

news image

বিশ্বকাপের মঞ্চে সব সময়ই ‘চোকার’ আখ্যা পেয়ে আসছে দক্ষিণ আফ্রিকা। প্রায় সব আসরেই দুর্দান্ত পারফর্ম করেও এখন পর্যন্ত বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি প্রোটিয়াদের। তবে এবার ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাতে চায় তারা।  প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার বিশ্বাস, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ জিতবে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো তারা শিরোপা ঘরে তুলতে প্রস্তুত। এবার তাদের ইতিহাস রচনা করার সময় হয়েছে বলেও মনে করেন ডানহাতি এই পেসার। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাবাদা বলেন, ‘দক্ষিণ আফ্রিকার একটি জিনিস কখনো ঘাটতি ছিল না, সেটা হলো বিশ্বাস। তারা কখনো আত্মবিশ্বাসহারা হয় না। তাই আমরা টুর্নামেন্টে সেই বিশ্বাস নিয়েই যাচ্ছি যে আমরা এটা জিততে পারি।’ ‘আমাদের সামর্থ্যবান খেলোয়াড় রয়েছে। আমি আশা করছি, আমরা এবার প্রথমবারের মতো ফাইনাল খেলবো এবং বিশ্বকাপ জিতবো। এটি কঠিন হতে যাচ্ছে। তবে এটি বেশ উপভোগ্যও হবে। বিশ্বের সেরা খেলোয়াড়রা একে অপরের বিপক্ষে খেলবে, তারা একটি ট্রফির জন্য লড়বে। আমরা সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি’- যোগ করেন প্রোটিয়া এই পেসার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম