ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে বিসিবির বিশেষ কমিটি গঠন

#

ক্রীড়া প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২৩,  6:46 PM

news image

সদ্য সমাপ্ত আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই কমিটিতে আছেন, বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন, মাহবুব আনাম ও আকরাম খান। বুধবার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির মূল লক্ষ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খুঁজে বের করা এবং তা ক্রিকেট বোর্ডে পেশ করা। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া ৫০ ওভারের বৈশ্বিক এই আসরে অষ্টম হয়েছে বাংলাদেশ। এই মহাযজ্ঞে ৯ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে লাল-সবুজেরা। শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে সাকিব বাহিনী। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে জয় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে খেলার সুযোগ করে দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম