ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিয়ের খবরে যা বললেন চিত্রনায়িকা ববি

#

বিনোদন প্রতিবেদক

০১ জুলাই, ২০২৪,  7:18 PM

news image

নির্মাতা ও নায়িকার মারামারি কাণ্ডের মধ্যেই জোর গতিতে বইছে বিয়ের খবর। গুঞ্জন উঠেছে- গোপনে বিয়ে করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি! বরের নাম আবুল বাশার। পেশায় একজন ব্যবসায়ী। ঈদের সপ্তাহখানেক আগে একটি শুটিংয়ে বরকে নিয়ে হাজির হলে, তার ঘনিষ্ঠজনরা তাদের বিয়ের খবরটি প্রথম জানতে পারেন। সিনেমা সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন, শুটিং স্পটে হাজির হওয়ার পর দু’একজনের সঙ্গে ববি তার স্বামীকে পরিচয়ও করিয়ে দেন! তবে বিষয়টি যাতে বাইরে জানাজানি না হয়, সেদিকেও সজাগ ছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, ইদানীং সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিতই হাজির হচ্ছেন তারা। এদিকে বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন চিত্রনায়িকা ববি। তার কথায়, ‘এগুলো পুরোপুরি মিথ্যা সংবাদ। আমার সম্মান ক্ষুণ্ন করার জন্য কেউ এগুলো ছড়াচ্ছে। সবাইকে আহ্বান করব, এসব গুজবে কান না দেওয়ার।’ উল্লেখ্য, গেল কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ববি অভিনীত সিনেমা ‘ময়ূরাক্ষী’। রশীদ পলাশের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। গোলাম রাব্বানীর গল্প, চিত্রনাট্য ও সংলাপে এতে আরও অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চলসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম