ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিবাহিত জীবন নিয়ে নিরবতা ভাঙলেন রণবীর

#

বিনোদন ডেস্ক

১৩ জুন, ২০২২,  7:10 PM

news image

এ বছর পহেলা বৈশাখে বিয়ে করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিয়ের পরই দুজন কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আলিয়া ভারতের বাইরে হলিউড ছবির শুটিং নিয়ে ব্যস্ত। রণবীরেরও হাতে একাধিক ছবি রয়েছে। বিয়ের পর জীবনে কী পরিবর্তন এসেছে জানতে চাইলে রণবীর বলেন, ‘তেমন বড় কোনো পরিবর্তনই আসেনি। আমি ও আলিয়া পাঁচ বছর একসঙ্গে ছিলাম। বিয়ের কথা ভাবার পর বিয়ে করে ফেলেছি। কিন্তু আমাদের হাতে আগের কিছু কাজ ছিল। বিয়ের পরপরই আমরা নিজ নিজ ছবির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আলিয়া শুটিংয়ে চলে গেছে। আমাকেও মানালি যেতে হয়েছে। আলিয়া লন্ডন থেকে ফিরলে এবং আমার ছবি ‘শমসেরা’ মুক্তির পর এক সপ্তাহ ছুটি নেওয়ার কথা ভাবছি। বিয়ে করেছি- এখনো এটা উপলব্ধিই করতে পারিনি।’ স্ত্রী আলিয়ার হলিউড অভিষেক হলেও সেখানে যেতে চান না রণবীর। তিনি বলেছেন, ‘আমার হলিউড নিয়ে কোনো স্বপ্ন নেই। আমি ‘ব্রক্ষ্মাস্ত্র’ (রণবীর-আলিয়া জুটির প্রথম ছবি) নিয়ে স্বপ্ন দেখি। আমাদের সংস্কৃতি নিয়ে মৌলিক ও বিনোদনমূলক ছবি নির্মাণ করলে তা ভক্তহৃদয় স্পর্শ করতে পারবে। তাছাড়া আমার মধ্যে অডিশন ভীতি আছে। আর আলিয়ার সাফল্য এবং যে স্বপ্ন সে দেখে তা কারও মধ্যে দেখি না। আমার অবস্থান নিয়ে আমি খুশি।’  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম