ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিপিএল থেকে বিরতি মাশরাফির

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪,  8:17 PM

news image

এবারের বিপিএলে টানা পাঁচ ম্যাচ হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল সিলেট স্ট্রাইকার্স। এমন হারে টুর্নামেন্টে নড়বড়ে অবস্থায় রয়েছে তার দল। একের পর এক হারার পরও মাশরাফির ইনজুরি নিয়ে খেলার কারণে চলছিল নানা আলোচনা-সমালোচনা। এর মধ্যেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। সংসদের হুইপের দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মাশরাফি। সেখানে জানানো হয়েছে, তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন সিলেটের নেতৃত্ব দেবেন। চলতি দ্বাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। এরপর তাকে দেওয়া হয় হুইপের দায়িত্ব। ৩০ জানুয়ারি সংসদ অধিবেশনের প্রথম দিনে উপস্থিত ছিলেন না সিলেট অধিনায়ক। এদিন দলটির হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামেন মাশরাফি। তবে এবার সংসদে যোগ দিতে সিলেট স্ট্রাইকার্স ছেড়ে যাচ্ছেন তিনি। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাশরাফির দলের প্রতি ‘কমিটমেন্টের’ জন্য তাকে অভিবাদন জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তাকে এই বিপিএলেই আবার দলে ফেরত পাওয়ার আশা তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম