ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত চার জনের দাফন সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  8:46 PM

news image

বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মিরপুর কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া সড়কের ফুটপাত দিয়ে বাসার ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মিজান হাওলাদার, তার স্ত্রী মুক্তা (২৫) ও মেয়ে লিমার (০৭) দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের আগর পাশা গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে তাদের দাফন করা হয়। দুর্ঘটনার সময় মায়ের কোল থেকে ছিটকে পড়ে বেঁচে যাওয়া সাত মাসের শিশু হুসাইনকে বাড়িতে তার একমাত্র ফুফুর কোলে তুলে দেওয়া হয়। এর আগে, শনিবার ভোররাত ৩টার দিকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তাদের লাশ বাড়িতে আনা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম