ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিদ্যা সিনহা মিমের বিয়ে থেকে ফিরে একাধিক তারকার করোনা শনাক্ত

#

বিনোদন প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২২,  9:35 PM

news image

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বেশ ঘটা করে বিয়ে করেছেন ৪ জানুয়ারি। সেই আয়োজনের পর খবর আসে, করোনায় আক্রান্ত হয়েছেন মিমের স্বামী সনি পোদ্দার ও তাঁর বাবা বীরেন্দ্রনাথ সাহা। এবার খবর, বিয়েতে উপস্থিত একাধিক তারকাও করোনায় আক্রান্ত হয়েছেন। সেই তালিকায় আছেন অভিনেত্রী ফারিয়া শাহরিন, অভিনেতা সজল, মিলা হোসেন এবং পরিচালক মাবরুর রশিদ বান্নাহ। নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে অভিনেত্রী ফারিয়া শাহরিন ফেসবুকে লিখেছেন, ‘প্লিজ, সবাই পাবলিক গ্যাদারিংয়ে যাওয়া বন্ধ করেন। মাস্ক পরেন,

আমার মতো ওভার কনফিডেন্ট হয়ে যাইয়েন না যে আপনি করোনার চেয়ে বেশি পাওয়ারফুল, তাইলে কিন্তু শেষ। প্লিজ প্লিজ প্লিজ, দরকার ছাড়া কেউ ঘর থেকে বের হইয়েন না।’ এই অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘বিয়ের মৌসুম বুঝলাম, তাই বলে বিয়ে খাইতে গিয়ে মইরেন না। আমি অনেক কষ্ট পাচ্ছি। আমার মতো কেউ কষ্ট যাতে না পায়, তাই অনুরোধ করছি। এইবারের করোনা খুব দ্রুত ছড়াচ্ছে। তাই নিজের পরিবার, বাচ্চাকাচ্চাদের কথা ভেবে নিরাপদে থাকেন।’ বিদ্যা সিনহা মিম গেল মঙ্গলবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সনাতন ধর্মরীতি মেনে ধুমধাম আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। এর আগে গেল বছর জন্মদিনের সন্ধ্যায় (১০ নভেম্বর) বাগদানের খবর দিয়ে বিদ্যা সিনহা মিম জানান, তাঁর হবু স্বামীর নাম সনি পোদ্দার। বাড়ি কুমিল্লা; পেশায় তিনি ব্যাংকার। বর্তমানে সিটি ব্যাংকে কর্মরত। ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয়। তার পর প্রেম।  সবশেষ বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। মুক্তির অপেক্ষায় আছে ‘পরাণ’ শিরোনামের একটি সিনেমা। এ ছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমার শুট করেছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম