ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিদেশ থেকে সুখবর দিলেন মিথিলা

#

বিনোদন প্রতিবেদক

০৭ জানুয়ারি, ২০২৫,  9:18 PM

news image

জনপ্রিয় কোরিয়ান ড্রামা ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয় নয়, ড্রামার ড. ইউন মিউং জু’র চরিত্রের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা ‘ডটস’-এর সাথে যুক্ত হয়েছেন। তিনি ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান’-এর বহুল প্রত্যাশিত শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এই চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান। বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। তিনি বলেন, ‘কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।’ মিথিলার ভাষ্য, ‘কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ, ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা, এসব ব্যাপারে নজর রাখতে হয়। চেষ্টা করবো ভালো কিছু করার।’ মিথিলাকে সর্বশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম