ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বিতর্কের মুখে সরানো হলো আমির-কিয়ারার বিজ্ঞাপন

#

বিনোদন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  4:54 PM

news image

বলিউডের হালের ক্রেজ কিয়ারা আদভানি। বেশ কয়েকটি দশর্কপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। এখন তার হাতে আছে বেশ কিছু ছবি। সম্প্রতি এই অভিনেত্রী বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেও জুটি বেঁধেছেন। প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে তাদের প্রথম কাজই বিতর্কের মুখে পড়েছে। বিজ্ঞাপনটিতে দেখা যায়, আমির খানকে বিয়ে করে নিজের বাড়িতে আনেন কিয়ারা। অর্থাৎ কনে নয়, বিয়ের পর নিজের বাড়ি ছেড়ে আসেন বর। স্ত্রীর বাসায় এসে তার অসুস্থ বাবার দেখাশোনার দায়িত্বও নেন আমির।

এমন গল্পই ছিল বিজ্ঞাপনটিতে। গল্পে চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে ছক ভাঙার বার্তা দেওয়া হয়। কিন্তু ছকের বাইরের এই ভাবনাকে ভালোভাবে নেয়নি ভারতের হিন্দু সম্প্রদয়। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছিল আমির খান ও কিয়ারা আদভানি অভিনীত বিজ্ঞাপনের বিরুদ্ধে। প্রচারের পর তাই বিতর্কের মুখে পড়েন আমির-কিয়ারা। তাদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। কটাক্ষ করে মন্তব্য করেন কেউ কেউ। এমনকি বিজ্ঞাপনের জেরে আমির খানকে বয়কটের ডাকও দেওয়া হয়েছিল। অবশেষে বিতর্কের মুখে নেট থেকে ওই সরিয়ে নেওয়া হলো বিজ্ঞাপনটি। হিন্দুস্তান টাইমস জানায়, ব্যাংকিং প্রতিষ্ঠানের এই বিজ্ঞাপনের বিরুদ্ধে অভিযোগ, তাতে হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। ফলে চাপের মুখে নেট থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় ব্যাংক কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম