ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  5:09 PM

news image

সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা আক্রান্ত হয়ে নাজমুল আহাসান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বলে জানা গেছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত গণমাধ্যমকে জানান, করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন নাজমুল আহাসান। সেখানে শুক্রবার সকালে মারা যান তিনি। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান পদোন্নতি পেয়ে আপিল বিভাগে নিয়োগ পান গত ৮ জানুয়ারি। এর আগে তিনি হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করেন। ৯ জানুয়ারি তার সঙ্গে নিয়োগ পাওয়া অপর বিচারপতি শপথ নেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ার কারণে ওই দিন শপথ নিতে পারেননি নাজমুল আহাসান। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম