ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিগ ব্যাশ থেকে সরে গেলেন রশিদ খান

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৩,  8:21 PM

news image

অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি আসর বিগ বিশ লিগের (বিবিএল) আগামী আসরে খেলবেন না আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। পিঠের ইনজুরির কারণে আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার দল অ্যাডিলেড স্ট্রাইকার্স। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স জানিয়েছে, ‘ছোট অস্ত্রোপচারের কারণে বিগ ব্যাশের আগামী আসর থেকে নাম প্রত্যাহার করেছেন রশিদ খান।’ বিবৃতিতে দলের ম্যানেজার টিম নিয়েলসেন লিখেছেন, ‘রশিদ স্ট্রাইকার্সের অত্যন্ত প্রিয় একজন সদস্য এবং ভক্তদের কাছেও সে প্রিয়। রশিদ আমাদের সঙ্গে সাত বছর ধরে আছে। এই গ্রীষ্মে তাকে আমরা সবাই খুব মিস করব। তিনি আরও লিখেন, ‘রশিদও অ্যাডিলেড স্ট্রাইকার্সকে খুব ভালোবাসে, আমরা জানি সে বিগ ব্যাশ খেলতে কতটা ভালোবাসে। কিন্তু দীর্ঘদিন ক্রিকেট খেলার জন্য তার চোটের চিকিৎসা করাতে হবে। এই সময়ে আমরা তার পাশে আছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম