ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ব্রিসবেন

#

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৪,  4:46 PM

news image

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ত্রয়োদশ আসরে চ্যাম্পিয়ন হয়েছে ব্রিসবেন হিট। ফাইনালে ম্যাচে ব্রিসবেন হিটের সঙ্গে ছিটেফোটাও লড়াই করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। বুধবার (২৪ জানুয়ারি) ফাইনালে সিডনি সিক্সার্সকে ৫৪ রানে হারিয়ে শিরোপা জিতেছে ব্রিসবেন হিট। এ নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলো দলটি। ম্যাচে আগে ব্যাট করতে নেমে জশ ব্রাউনের ফিফটিতে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ব্রিসবেন। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ব্রাউন। ৩৮ বলের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কায় এই রান করেন তিনি। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ১১২ রানেই অলআউট হয়ে যায় সিডনি। ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় ব্রিসবেন। ইনিংসের পঞ্চম বলেই জিমি পিয়েরসনকে হারায় তারা। এরপর ৮৫ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন ব্রাউন ও মেক্সউইনি। তবে দলীয় ৯০ রানের মাথায় তিন বলের মধ্যে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। এরপর সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন রেনশ ও ব্রায়ান্ট। দু'জন মিলে আরেকটি পঞ্চাশোর্ধ (৫৭) জুটি গড়েন। টপ ও মিডল অর্ডার ভালো করলেও শেষের দিকে টপাটপ উইকেট হারায় ব্রিসবেন। ২০ রানে ৫ উইকেট হারানোয় আশানুরূপ বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। সিডনির হয়ে ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন শন অ্যাবট। রান তাড়ায় শুরুতেই ব্রিসবেন বোলারদের তোপের মুখে পড়ে সিডনি। তৃতীয় বলে ড্যানিয়েল হিউজের ফেরা দিয়ে শুরু, এরপর ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। তাদের ইনিংসে কেউ পার করতে পারেননি ২৫ রানও। সর্বোচ্চ ২৫ রান করেন হেনড্রিকস, ফিলিপস করেন ২৩।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম