ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

বিএসটিআই'র সার্ভিল্যান্স অভিযান-৩৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:43 AM

news image

রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত সার্ভিল্যান্স অভিযানে ৩৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আলামত জব্দ করেছে। সোমবার ০৫ ফেব্রুয়ারী বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর এর উদ্যোগে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় এই সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাইবান্ধা জেলার চক গোবিন্দপুর এলাকার মেসার্স আনোয়ারা ব্রিকস (MAB), খোর্দ্দ রসুলপুরের মেসার্স শিখা ইট ভাটা, বড় জামালপুরের মেসার্স সরকার ব্রিকস (ARB), কিসমত শেরপুর এলাকার মেসার্স এস আই বি ব্রিকস (SIB), বদলাগাড়ি ইদ্রাকপুর এলাকার মেসার্স ফোর স্টার ব্রিকস (4*B), মেসার্স এম এ বি ব্রিকস (MAB), ফলিবাড়ী তুলসীঘাট এলাকার মেসার্স খান ব্রিকস (MKB), থানসিংহপুরের মেসার্স এস এস ব্রিকস (SSB), নশরতপুর বোয়ালী এর মেসার্স এ বি ডি ব্রিকস (ABD), মেসার্স জেড এ বি ব্রিকস (ZAB), ফুলবাড়ী ত্রিমোহনীর মেসার্স বিএমকে ব্রিকস (BMK), রিফায়েতপুর এলাকার মেসার্স এম এম আর ব্রিকস (MMR), পুরাতন বাদিয়াখালি এলাকার মেসার্স এ এম ই ব্রিকস (AME), টেপাপদুম শহরের মেসার্স বিএমকে ব্রিকস-২ (BMK-2), সোনাতলা সাঘাটা এলাকার মেসার্স হাজি ব্রিকস (SOB), বড়াইকান্দি মেসার্স সততা ব্রিকস সংঘ (SBS), নশিরারপাড়া মেসার্স সততা ব্রিকস (MSB), কাঠালতলী মেসার্স তালুকদার একতা ব্রিকস(TAB),গজারিয়া এলাকার মেসার্স পাওয়ার ব্রিকস (POWER), বোয়ালিয়া গোবিন্দগঞ্জের  মেসার্স বিপ্লব ঔশী ব্রিকস (BOB), মেসার্স রাবেয়া ব্রিকস (MRB), চকগোবিন্দপুর  মেসার্স সরকার ব্রিকস (MSB), ইন্দ্রাপাড় নশরতপুরের মেসার্স ফ্রেন্ডস ব্রিকস (F-B), পূর্ব বাউলিয়ার মেসার্স সেভেন স্টার ব্রিকস (7STAR), হাপানিয়া এর মেসার্স সেভেন স্টার ব্রিকস (SSB), মহিমাগঞ্জের মেসার্স ডিসি কনস্ট্রাকশন (DC), মেসার্স লিপ্ত এন্ড আরিশা ব্রিকস (LAB), মেসার্স আফিক অয়েল মিল, কুন্দেরপাড়া এর মেসার্স আর এম ব্রিকস (RMB), বড় সাতাইল বাতাইল এলাকার মেসার্স আদিত্য ব্রিকস (MAB), খোর্দ রসুলপুর এর মেসার্স সরকার ব্রিকস (SB), ইদ্রাকপুরের মেসার্স আর এস বি ব্রিকস (R&B), তরফবাজিত এলাকার মেসার্স আর এন্ড এস ব্রিকস (R&S), চোরকাঁটা মথরপাড়া এলাকার মেসার্স এম বি ব্রিকস (MBB) এবং আগ গড়গড়িয়া কামালের পাড়া এলাকার মেসার্স কর্ণফুলী ব্রিকস এন্ড কনস্ট্রাকশন। উল্লেখিত ৩৫টি প্রতিষ্ঠান থেকে আলামত জব্দ করা হয়েছে। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান এর নেতৃত্বে অভিযানটি পরিচাললিত হয়। উক্ত অভিযানে আরোও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও খন্দকার মোঃ জামিনুর রহমান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম