ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বিএনপির প্রোগ্রামে নেতাকর্মীর চেয়ে গাছে কাকের সংখ্যা বেশি ছিল: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২,  8:25 PM

news image

জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েকজনকে নিয়ে প্রতিবাদ জানিয়ে বিএনপির কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, প্রেসক্লাবের সামনে আজকে বিএনপির প্রোগ্রামে তাদের নেতাকর্মীদের চেয়ে গাছে গাছে কাকের সংখ্যা বেশি ছিল। আমি সেদিক থেকে আসার সময় দেখেছি। বুধবার (২০ জুলাই) দুপুরে সচিবালয়ে পদ্মা সেতু নিয়ে সংবাদ সংকলনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির হুমকিতে কোনো কাজ হবে না। যথাসময়ে নির্বাচন হবে। অন্যান্য দেশের মতো বর্তমান সরকারই ওই সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। আর ইসির অধীনে নির্বাচন হবে। ড. হাছান মাহমুদ আরও বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি দেখার জন্য বিএনপি মহাসচিবকে বলবো। উন্নত প্রায় সবদেশে মুল্যস্ফীতির রেকর্ড ছাড়িয়েছে। সে তুলনায় বাংলাদেশ ভালো আছে। দুই-এক মাসের মধ্যে বিশ্ব পরিস্থিতি ভালো হলে সব নিয়ন্ত্রণে আসবে। বিশ্ব পরিস্থিতি না বুঝে বিএনপি আলু পোড়া খাওয়ার জন্য অপেক্ষায় আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম