ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বিএনপির দুষ্কৃতিকারীরা যদি ক্ষতির চেষ্টা করে, তাহলে সরকার চুপ করে থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২২,  9:56 PM

news image

বিএনপি যদি আবার জ্বালাও-পোড়াওসহ নাশকতার চেষ্টা করে তাহলে প্রশাসন ও আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিএনপির দুষ্কৃতিকারীরা যদি ক্ষতির চেষ্টা করে, তাহলে সরকার চুপ করে থাকবে না। জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।

দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নে ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটি উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, বিটিভির প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম