ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বামনায় বিএনপির প্রার্থী নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা

#

২৫ জানুয়ারি, ২০২৬,  4:47 PM

news image

মাসুদ রেজা ফয়সালঃ বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম মনির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত এ জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল ইসলাম মনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের কল্যাণে বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন। সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির প্রার্থীকে বিজয়ী করা জরুরি। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তারা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ জনসভাকে ঘিরে বুকাবুনিয়া স্টেডিয়াম ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম