ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
লিটারে ৫ টাকা বেড়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত

বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৪,  9:24 PM

news image

রাজধানীর কোতয়ালি থানার বাবুবাজার এলাকায় নিজ দোকানে বিদ্যুৎস্পৃষ্টে মো. জালাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি বাবুবাজার এলাকায় কাগজের ব্যবসায়ী ছিলেন। সোমবার (২০ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে। তিনি বাবুবাজার এলাকায় ভাড়া থাকতেন।নিহতের ছেলে হাসান জানান, আমার বাবা বাবুবাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন বাবা। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম