ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাবা হারালেন তানজিন তিশা

#

বিনোদন প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:51 PM

news image

বাবা হারালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তিশার বাবা আব্দুল কাশেমের মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বাবার মৃতুর খবর এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন তানজিন তিশা। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন তথ্য তিনি জানাতে পারেননি। তিশার একটি পারিবারিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন আব্দুল কাশেম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন;

সন্ধ্যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তানজিন তিশার ক্যারিয়ার শুরু। অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে প্রথম মডেল হন। ২০১২ সালে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। এরপর নাম লেখান ছোট পর্দায়; বর্তমানে সেই পর্দার অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিশা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম