ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান

#

বিনোদন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২৪,  4:57 PM

news image

বলিউডে ফের খুশির খবর। বলিপাড়ার হবু বাবা-মায়ের তালিকায় এবার নাম লেখালেন বরুণ ধাওয়ান এবং তার স্ত্রী নাতাশা দালাল। দুই থেকে তিন হতে চলেছেন বরুণ-নাতাশা। রবিবার ইনস্টাগ্রামের পাতায় নিজেই এই সুখবর ভাগ করে নিলেন বরুণ। সাদা-কালো একটা ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে হাঁটু মুড়ে বসে স্ত্রী নাতাশাকে চুম্বন করছেন বরুণ। এই ছবি পোস্ট করে বরুণ লিখেছেন, ‘নাতাশা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালবাসা এবং আশীর্বাদ চাই।’ ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তার পর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। এক সময় বরুণ নিজের মুখেই এই কথা জানান। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ও আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’ বাকিটা সকলেরই জানা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম