ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বাবার হাত ধরে নায়িকা হচ্ছেন গায়িকা ধ্বনি

#

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২২,  7:53 PM

news image

কণ্ঠের জাদুতে কোটি দর্শককে মোহিত করার পর এবার রুপালি পর্দা কাঁপাতে প্রস্তুত ধ্বনি ভানুশালি। বলিউডে অভিষেক হচ্ছে তাঁর। ধ্বনির ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। ওই সূত্রমতে, গায়িকা ধ্বনি অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনয় ও বিভিন্ন কৌশল শেখায় বর্তমান ব্যস্ততা তাঁর। সম্ভবত বাবা বিনোদ ভানুশালির হাত ধরে অভিষিক্ত হবেন ধ্বনি। সম্প্রতি টি-সিরিজের সঙ্গে ২৭ বছরের ব্যবসায়িক বন্ধন ছিন্ন করেছেন বিনোদ ভানুশালি। পরে গড়েছেন নিজের প্রযোজনা সংস্থা ভানুশালি স্টুডিয়োস লিমিটেড। নিজের প্রযোজনা সংস্থা খোলার পর বিনোদ ভানুশালি নায়িকা নুসরাত ভারুচার সঙ্গে ‘জনহিত ম্যায় জারি’ নামে এক সিনেমা নির্মাণের ঘোষণা দেন। আরেকটি সিনেমা নির্মাণ করবেন, যেখানে অভিনয় করবে তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। সম্প্রতি ভারতের স্বনামধন্য সংগীত পরিচালক যুবন শঙ্কর রাজার সঙ্গে প্রথম বারের মতো কাজ করেন ধ্বনি ভানুশালি, গানের নাম ‘ক্যান্ডি’। হিন্দি ও তামিল দুই ভাষায়ই গানটি গেয়েছেন ধ্বনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম