ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

বান্দরবানে স্বামীকে অপহরণে বাধা দেওয়ায় স্ত্রীকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২,  6:27 PM

news image

বান্দরবানে সিংয়ানু মার্মা নামে এক নারীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বামী রেথোয়াইনু মার্মাকে অপহরণের সময় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের থংজমা পাড়ায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়,

রাত ৩টার দিকে দুর্বৃত্তরা রেথোয়াইনু মার্মাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী বাধা দিলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে অপহরণ করেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম বলেন,‘একজন‌কে হত্যা ও একজনকে অপহরণের খবর শুনে‌ছি। ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। তবে হত্যা ও অপহরণের মূল কারণ এখনো জানা যায়‌নি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম