ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিক উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৩ এপ্রিল, ২০২৬,  5:01 PM

news image

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৩ শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২২ এপ্রিল সন্ধ্যার দিকে তাদেরকে উদ্ধার করা হয়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসান (২০)। পুলিম জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের 'আবীর রাবার বাগান' থেকে বুধবার রাত দেড়টায় সন্ত্রাসীরা অস্ত্র উচিয়ে বাগানের স্টাফ কোয়ার্টারে ঢুকে পড়ে। এ সময় বাগানে নারী ও শিশুসহ ১৩ জন অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা তাদের মধ্য থেকে ৩ যুবককে অজ্ঞাতস্থানের উদ্দেশ্যে নিয়ে যায়। নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, অপহরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহৃত তিনজনকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম