ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বানরের কামড়ে আহত নায়িকা তমা মির্জা

#

বিনোদন প্রতিবেদক

১৬ মার্চ, ২০২২,  10:10 PM

news image

শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে। ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়। এমনটাই জানান নায়িকা। তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎই বানরটা কামড় দিয়ে বসে। বোধহয় এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই ও কামড়টা দিয়েছে। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে। পরে জানলাম, বয়স কম আর ভালো ভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা। বানরের কামড়ে অনেক ব্যাথা এবং ভয় পান তমা মির্জা। রক্তপাতও হয়। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। তাকে বিশ্রাম করতে বলা হয়েছে শুটিং ইউনিট থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম