ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাঞ্ছারামপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৬,  4:50 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিফাত মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুভ আহম্মেদ নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার খোষকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত মিয়া উপজেলার উলুকান্দি বড় বাড়ি এলাকার মরহুম মিন্টু মিয়ার ছেলে। আহত শুভ আহম্মেদ একই এলাকার মো. হোসেন মিয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত ও শুভ একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় খোষকান্দি ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিফাত মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত শুভ আহম্মেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম