ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

২০ মে, ২০২৬,  7:57 PM

news image

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে মহাসড়কের চুলকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম আবদুল কাদের। তিনি বাগেরহাটের ফকিরহাট থানার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুই যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ। তিনি জানান, মোংলা থেকে মোটরসাইকেলে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। একপর্যায়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে তাদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার শিকার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, আহত অবস্থায় উদ্ধার করে দুইজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম