ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ উপজেলা শাখার ১২তম ত্রি-কাউন্সিল অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২২,  2:19 AM

news image

তৈয়বুর রহমান: বাংলাদেশ স্কাউটস কালীগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দিনব্যপি উপজেলা পরিষদ চত্ত্বরের উপজেলা শাখার ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আসসাদিকজামানের সভাপতিত্বে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্কাউট লিডার শাহনাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (অডিট) আব্দুর রহমান আরমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ স্কাউট টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চলের সহকারী পরিচালনক আবু সাঈদ, গাজীপুর জেলা শাখার বাংলাদেশ স্কাউটের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ শহিদুল্লাহ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত, শিক্ষা অফিসার নুরুন্নাহার, মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তার প্রমুখ।     

পরে গত কমিটির মূল্যয়ন ও পর্যালোচনা শেষে বিকেলে দ্বিতীয় অধিবেশনে নতুন এ কমিটির নাম ঘোষণা করা হয়। পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার বাংলাদেশ স্কাউট কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি। এছাড়াও নতুন কমিটির সহ-সভাপতিরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সাওরাইদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তারেক পাঠান, কোষাধ্যক্ষ বালীগাঁও মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রমজান আলী ও সদস্য হিসেবে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা বেগম, ডেমড়া দাখিল মাদ্রাসার সুপার লতিফ খন্দকার, ঈশ^রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, বাগদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশফেকার নাম ঘোষণা করা হয়। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব দেওয়া হয় নতুন এ কমিটিকে। পরে আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ স্কাউট উপজেলার শাখার কমিশনার পদে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস ও সাধারণ সম্পাদক পদে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল ইসলামকে দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম