ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে পরিবর্তন

#

স্পোর্টস ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৩,  7:18 PM

news image

বিশ্বকাপ অভিযান শেষে চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এ জন্য সপ্তাহখানেক আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল তারা। এবার সেই দল থেকে পরিবর্তন আনল কিউইরা। দলটির তারকা পেসার ম্যাট হেনরি চোটের কারণে বিশ্বকাপের শেষ ভাগে খেলতে পারেননি। তবে কথা ছিল চোট থেকে সেরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও ফিরবেন মাঠে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে তার খেলা হচ্ছে ডানহাতি এই পেসারের। তার বদলি হিসেবে আরেক তারকা পেসার নেইল ওয়েগনারের নাম ঘোষণা করেছে কিউইরা। গতকাল এক বিবৃতিতে নিউজিল্যান্ডের নির্বাচক স্যাম উইলস জানিয়েছেন, তিনি আশাবাদী ওয়েগনার নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন বাংলাদেশের বিপক্ষে।

উইলস বলেন, ‘বাংলাদেশ সফরে নেইলের স্কিল এবং অভিজ্ঞতা পাওয়া দারুণ এক ব্যাপার। রেকর্ডই তার হয়ে কথা বলবে এবং আমরা সবাই জানি যে সে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সে উপমহাদেশের মাটিতে অনেক ম্যাচ খেলেছে এবং আমি জানি সে এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে থাকবে।’ আসন্ন এই সফরে কিউই দলকে নেতৃত্ব দেবেন টিম সাউদি। লাল বলের নিয়মিত স্পিনার এইজাজ প্যাটেলের সঙ্গে বাংলাদেশে আসছেন মিচেল স্যান্টনারও। সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট মাঠে গড়াবে আগামী ২৮ নভেম্বর।

নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম