ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে আজ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:44 PM

news image

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি আজ একই সময় শুরু হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। আবহাওয়ার সংবাদ, আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচে টাইগাররা পাচ্ছে না তানজিম সাকিবকে। আহত হয়ে তিনি মাঠের বাইরে। তার জায়গায় ডাকা হয়েছে হাসান মাহমুদকে। তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ সেপ্টেম্বর। বিশ্বকাপের আগে যাচাই-বাছাইয়ের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। ফিরেছেন তামিম ইকবালসহ আরও কয়েকজন। তবে টিম ম্যানেজমেন্টের আলাদা নজর রয়েছে তামিম, মাহমুদুল্লাহ ও সৌম্যর ওপর। বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন ওপেনার তামিম। অবশ্য মাহমুদুল্লাহ ও সৌম্যকে ফর্ম দেখিয়েই ফিরতে হবে। কিন্তু প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যাওয়ায় তাদের ব্যাটিং দেখার সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট। ৪২ ওভারের পরিত্যক্ত ম্যাচে নিউজিল্যান্ড ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল। দারুণ বোলিং করেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ছন্দে ফিরেছেন বাঁহাতি পেসার। ৭ ওভারের স্পেলে ২৭ রানের খরচে ৩ উইকেট নেন তিনি। এ ছাড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৮ ওভারের স্পেলে ৩ মেডেন নিয়ে ২১ রানের খরচে নেন ২ উইকেট। ব্যাটিং করার সুযোগ না পেলেও মাহমুদুল্লাহ ও সৌম্য বোলিংয়ের সুযোগ পেয়েছেন। মাহমুদুল্লাহ ৪ ওভারে রান দিয়েছেন ২১ এবং সৌম্য ২ ওভারে রান দেন ১৩।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম