ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশে ‘দ্বিতীয় সারির’ দল পাঠাচ্ছে নিউজিল্যান্ড!

#

স্পোর্টস ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০২৩,  5:01 PM

news image

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য একাধিক চমক নিয়ে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ এই সিরিজে তারকা ক্রিকেটারদের একটি বড় অংশকে পাঠাচ্ছে না কিউরা। শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সেপ্টেম্বরে। এই সিরিজের মাসখানেক পরেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ। কন্ডিশন বিচারে বাংলাদেশ সিরিজ তাই গুরুত্বপূর্ণই হওয়ার কথা ছিল নিউজিল্যান্ডের কাছে। তবে এমন সিরিজেও তারকা খেলোয়াড়দের অনেককেই দলে রাখেনি কিউইরা। টম লাথাম, টিম সাউদি, কেন উইলিয়ামসন, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস, জিমি নিশামদের কেউই থাকছে না এই সিরিজে। তবে বহুদিন পর জাতীয় দলে ফেরা ট্রেন্ট বোল্ট থাকছেন এই সিরিজের দলে। পেস ডিপার্টমেন্টে তার সঙ্গে থাকছেন লকি ফারগুসন, কাইল জেমিসন এবং অ্যাডাম মিলনে। দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে এখন পর্যন্ত এক ম্যাচেও নিউজিল্যান্ডকে নেতৃত্ব না দেওয়া লকি ফারগুসনকে। দলে নতুন মুখ ডিন ফক্সক্রফট। আরব আমিরাতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়েছিল এই এই অলরাউন্ডারের। সে ম্যাচে ১০ রানের বেশি করতে পারেননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। সেপ্টেম্বরের ২১ তারিখ মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দু'দলের বাকি দুই ম্যাচ ২৩ এবং ২৬ সেপ্টেম্বর।

বাংলাদেশ সিরিজের জন্য নিউজিল্যান্ড দল

লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চ্যাড বোয়েস, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনচি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম