ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশের কাছে ভারতের হারে স্বস্তি পাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতার

#

স্পোর্টস ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৩,  4:36 PM

news image

এবারের এশিয়া কাপে ফেভারিট হিসেবেই নেমেছিল পাকিস্তান। কিন্তু সুপার ফোরে ভারতের পর শ্রীলঙ্কার কাছেও হেরে যাওয়ায় শিরোপা লড়াইয়ে নাম লেখাতে পারেনি তারা। এমন বিদায়ের পরও সমর্থকদের মনে বইছে স্বস্তির সুবাস। সেটাই জানালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়েছে বাংলাদেশ। যদিও ভারত আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। তবে বাংলাদেশের জন্য এই জয় কিছুটা হলেও ফাইনালে খেলতে না পারার দুঃখ ভুলিয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, পাকিস্তানকেও খুশিতে ভাসিয়েছে টাইগাররা। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‘ভারত কাদের কাছে ম্যাচ হেরেছে? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা স্বস্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল। ভারতের জন্য এটা একটা সতর্কবার্তা। পাকিস্তানকে হারিয়েই নিজেদের সেরা ভাবার সুযোগ নেই। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম