ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  7:02 PM

news image

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে বলে প্রকাশিত খবরটি ভুয়া। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানায়। প্রেস উইং জানায়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ১৭ সেপ্টেম্বর একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ ওয়েবসাইট ‘ইউএইভিসা অনলাইন’-এ প্রকাশিত একটি নিবন্ধের উদ্ধৃতি দিয়েছে। ওই নিবন্ধে দাবি করা হয় যে, অভিবাসন সংক্রান্ত এক সার্কুলারে বাংলাদেশসহ ৯টি দেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই দাবিটি সত্য নয় বলে নিশ্চিত করেছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি বলেন, আমিরাত কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি পাওয়া যায়নি।রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর সরকারি ছুটির কারণে দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করবে এবং অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হবে। রাষ্ট্রদূত বলেন, এমন খবর প্রকাশের ঘটনা ওই ভিসা সেন্টারটির কোনো দুরভিসন্ধিমূলক চেষ্টা বলে মনে হচ্ছে। প্রেস উইং জানায়, যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদন প্রকাশ করায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম