ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে

বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাড়ালো থাই সরকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ আগস্ট, ২০২৫,  5:06 PM

news image

বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ ভিসার ফি বাড়িয়েছে থাইল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কার্যকর হবে। বুধবার (৬ আগস্ট) রয়েল থাই দূতাবাস জানায়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন ভিসা ফি কার্যকর হবে। বাংলাদেশি টাকার অবমূল্যায়নের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত যারা ভিসার ফি পরিশোধ করবেন, তারা পুরোনো ফি কাঠামোর আওতায় থাকবেন। তবে ১ সেপ্টেম্বরের পর থেকে সব আবেদনকারীকেই নতুন ফি অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে। নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭,২০০, ট্যুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা আর মাল্টিপল ট্যুরিস্ট ভিসার ফি ২২,৫০০। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।   এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে। এদিকে, ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে।  আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন। দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ফি অবশ্যই নির্ধারিত পরিমাণে এবং একবারে পরিশোধ করতে হবে। ভুল বা আংশিক পেমেন্ট গ্রহণযোগ্য নয়। জমা হওয়া কোনো অর্থ ফেরত দেওয়া হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম