ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদির

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৫,  5:29 PM

news image

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। মূলত, হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর  এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানা গেছে।শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।  বেশ কিছু কূটনৈতিক সূত্র অনুযায়ী, ওমরাহ ভিসাধারীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। যেসব দেশের নাগরিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন। অস্থায়ী এ ভিসা নিষেধাজ্ঞার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন সৌদি কর্মকর্তারা। তবে, এর পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু মানুষ একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করেছেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করেছেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, অস্থায়ী এই ভিসা নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণকে সহজ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে। কর্তৃপক্ষ জরিমানা এড়াতে ক্ষতিগ্রস্ত ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম