ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশকে দিনে ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  8:31 PM

news image

বাংলাদেশকে প্রতিদিন ৪ হাজার ভিসা দিচ্ছে ঢাকাস্থ সৌদি দূতাবাস। মঙ্গলবার ( ১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান এ তথ্য জানান। তিনি আরও জানান, করোনার পর এখন ঢাকাস্থ দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন ৪ হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। একদিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঈসা ইউসেফ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ৪টি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেইন্টেনের প্রয়োজন হয়। টিকাগুলো হলো- মডার্না, ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও অ্যাস্ট্রাজেনেকা। এর আগে অনুষ্ঠানে বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশকে টিকা উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম