ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

#

৩০ আগস্ট, ২০২২,  4:03 AM

news image

ক্যাপসনঃ সোমবার (২৯ আগষ্ট) বরিশালে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত নবাগত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


মাছউদ শিকদার: বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগীতা চেয়েছেন সদ্য যোগদানকারী পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। সোমবার (২৯ আগষ্ট) জেলা পুলিশ লাইনের ড্রিল সেডে সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদানের দ্বিতীয় দিনেই অয়োজিত এ মতবিনিময় সভায় তিনি আরো বলেন, বিভাগীয় সদর বরিশাল জেলার সাথে বিভাগের অন্য ৪ জেলার সিমান্ত এলাকা রয়েছে। নদী বিধৌত বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা একটি চ্যালেঞ্জের বিষয়। তিনি মাদক, সন্ত্রাস ও জঙ্গী প্রতিরোধে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। যে কোন মূল্যে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন ও সুদীপ্ত সরকার। রবিবার বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম। এর আগে, তিনি ঢাকা মেট্রোপলিটনের তেঁজগাও জোনের সহকারী কমিশনার, অতিরিক্ত উপ-কমিশনার এবং একই জোনের গোয়েন্দা বিভাগের উপ-কমিশনারের দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম