ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বরিশালে মাদরাসায় আগুন, নামাজে থাকায় প্রাণে বাঁচলেন ৩৫ ছাত্র-শিক্ষক

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০২৬,  8:45 PM

news image

বরিশালে নামাজে গিয়ে আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেল একটি মাদরাসা ও এতিমখানার ৩৫ শিক্ষার্থী। শনিবার (৩ জানুয়ারি) সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদরাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের থাকার কক্ষ, রান্নাঘর, পাঠদানের উপকরণ, বইপত্র, বিছানাপত্রসহ প্রায় সব মালামাল ভস্মীভূত হয়ে যায়। মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য পাশের একটি মসজিদে যান মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক। নামাজের শেষের দিকে আগুনের খবর পেয়ে ছুটে গিয়ে দেখা যায়, পুরো মাদরাসা দাউ দাউ করে জ্বলছে। সব মালামাল পুড়ে গেছে।  তিনি আরও বলেন, তবে আল্লাহর রহমতে ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে কোরআন শরিফের মলাট পুড়লেও এর হরফ ও আয়াত অক্ষত রয়েছে। এ বিষয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, মাদরাসা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম