ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বরকে রাজার সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী চমক

#

বিনোদন প্রতিবেদক

২৪ জুন, ২০২৪,  8:43 PM

news image

ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি বিয়ে করেছেন। স্বল্প আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে করে সবাইকে চমকই দেখিয়েছেন অভিনেত্রী। এ বিয়ে নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা। এবার নিজেই বিয়ে ও বর নিয়ে মুখ খুলেছেন টেলি তারকা। আজ সোমবার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি। যেখানে চমক লিখেছেন- ‘যদি মনের মিল হয় তবে ৯০০ টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায়! জন্ম, মৃত্যু, বিয়ে নাকি পূর্বনির্ধারিত ভাগ্য। তাহলে বিয়ে বিষয়টি নিয়ে কেনো আমরা এতো আলোচনা সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা, এই মানুষটার সাথেই লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচন্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে। অথচ এই মানুষটা এগুলোর একটাও না! টাকাপয়সা ক্ষমতা বরংচ আমারই বোধহয় একটু বেশি!

এখন নিশ্চয়ই বলবেন- তাহলে কেন তাকে বিয়ে করলাম?

প্রথমত, বলেছিলাম বিয়েটা পূর্বনির্ধারিত ভাগ্য। 

দ্বিতীয়ত, সারাদিন আমি কাজ করে বাড়ি ফিরলে মানুষটা জিজ্ঞাসা করে, রাতে কি খাবে? শরীর কেমন? প্রচন্ড মাথাব্যথা জ্বরে, মানুষটা আমার পাশে সারারাত জেগে থাকে! 

আমার শুটিং এর ফাঁকে খোঁজ নিতে আসে আমার কিছু লাগবে কিনা! অথবা অনর্থকই আমার পাশে বসে থাকে ঘন্টার পর ঘন্টা!

আমার কাছে এইসবের মূল্য টাকা দিয়ে বিচার হয় না! খুব সাধারণ চাওয়া পাওয়া আমার, তাই খুব সাদামাটা ভাবেই এই মানুষটিকে জীবনসঙ্গী করে নিলাম। 

কোনো দামী শাড়ি, সোনাগয়না, মোটা অংকের দেনমোহর কিছুই না!

৯ টাকা দেনমোহরে, ৯০০0 টাকার শাড়ি, হাজার টাকার রজনীগন্ধা , বান্ধবীর শাড়ি আর এক পেইজের থেকে স্পন্সরড ইমিটিশনের গয়না পরেই বিয়েটা করলাম!

মানুষটার সম্পদ বলতে কিছুই নেই , অতীতও খুব একটা মধুর নয়! কিন্তু রাজার মতো একটা মন আছে , যেখানে সে আমাকে রানীর মতো রেখেছে। 

আমি সুখী! 

এই মুহূর্তে আমার মতো সুখী কজন আছে জানি না! আবার এই সুখ কতদিন টিকবে তাও জানি না! তবে এই মানুষটার সাথে সারাজীবন কাটিয়ে দেয়ার ইচ্ছে আছে! বাকিটা উপরওয়ালার ইচ্ছে!

আপনারা ও সুখে থাকুন। আমার জীবন নিয়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট না করে, অল্পতেই সুখ খুঁজতে শিখুন!

আপনার জীবনসঙ্গী কিংবা আশেপাশের মানুষকে জাজ না করে ভালোবাসুন, ভালো থাকুন, ভালো রাখুন।

আর বিয়েটা যেন টাকা পয়সা দেখানো, স্টেটাস শোঅফ এর জন্য না হয়, বিয়েটা যেন হয় ভালোবাসার, ভালো থাকার।’

সব শেষ তিনি লিখেছেন, ‘আই লাভ ইউ অল’।

জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির। তিনি পেশায় একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন নাসির। চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে দেখা গেছে তাকে।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার্সআপ হন চমক। এরপর শোবিজ অঙ্গনে পা রাখেন। সম্প্রতি তার সহ-অভিনেতা আরশ খানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আলোচিত ও সমালোচিত হন চমক। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম