ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা তালাক দেওয়ার আগে একটু ভাবুন প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত অনুশোচনা না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর হামলা চলবে : ইরান

বন্ধই থাকছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৪,  7:17 PM

news image

থাইল্যান্ডের ইতাল থাইয়ের শেয়ার চাইনিজ কোম্পানি সিনোহাইড্রোর কাছে হস্তান্তরে স্থিতাবস্থা থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। দেনা-পাওনা নিয়ে থাই ও চায়না কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন সেন্টারে প্রথম মিটিং হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় থাকবে। মীমাংসা না হলে ফের তিন মাস পর জানাতে হবে আপিল বিভাগকে। বৃহস্পতিবার (৩০ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। আর চাইনিজ কোম্পানির পক্ষে লড়েন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী। শুনানির একপর্যায়ে আইনজীবীদের উদ্দেশে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, ‘আপনারা সবাই কোম্পানির পক্ষে, দেশের পক্ষে কেউ নাই। আদালত চায় প্রজেক্টটা সুন্দরভাবে চলুক।’ পরে আদালত আদেশে বলেন, সিঙ্গাপুরে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি আদালতের প্রথম বৈঠক পর্যন্ত স্থিতাবস্থা থাকবে শেয়ার হস্তান্তর। এমন আদেশের ফলে, বন্ধ থাকবে দুই বিদেশি ব্যাংকের অর্থছাড়। ফলে কাজ বন্ধই থাকছে। এর আগে গত ১৬ মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান-থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের  স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এই প্রজেক্টে থাইল্যান্ডভিত্তিক কোম্পানি ইটাল-থাইইয়ের ৫১ শতাংশ আর চাইনিজ শ্যানডং ইন্টারন্যাশনাল ও সিনো-হাইড্রো করপোরেশনের যৌথ মালিকানায় বাকি ৪৯ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম