ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ

বনশ্রীর আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৪,  8:10 PM

news image

রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১ টা ১৫ মিনিটে ভবনটির আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এ বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, বনশ্রী সি ব্লকে লাগা আবাসিক ভবনের আগুন বেলা ১ টা ১৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে। তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো হতাহত হয়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেননি তিনি। উল্লেখ্য, দুপুর সাড়ে ১২টায় ভবনটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নির্বাপণ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম