ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বছরের শেষদিনে হৃদয়ের গান

#

২৮ ডিসেম্বর, ২০২১,  9:48 PM

news image

বছরের শেষদিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হৃদয় খান। গানের শিরোনাম ‘ভালোবাসা কী’। গানটির কথা লিখেছেন অভিনেত্রী ও লেখক শানারেই দেবী শানু। গত ৫ই নভেম্বর শানুর কথায় প্রথম গান ‘শূন্য হৃদয়’ প্রকাশ করেন হৃদয়। সেই গানটির জন্য ভালো সাড়াও পান। তারই ধারাবাহিকতায় আবারো দুজন এক হয়ে গানটি বাঁধলেন।  গতকাল নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় নতুন গানের খবরটি জানান হৃদয়।

ভিডিওতে গানটির গীতিকার শানুও হাজির হন। গানটি নিয়ে হৃদয় খান বলেন, এটা পুরোপুরি রোমান্টিক একটি গান। ভালোবাসা এবং ভালো অনুভূতির কথা ফুটে উঠেছে গানটিতে। ভালোবাসার কথা কল্পনা করেই আমি সুরটি করি। তারপর শানুকে ফোন করে জানাই। বলি, এবার থার্টিফার্স্টে গানটি প্রকাশ করলে কেমন হয়? সে তখন দুইদিন ফ্রি ছিল। এ সময়টায় গানটি লিখে দেয়। আমি বলবো দারুণ একটি গান হয়েছে। আশাকরি শ্রোতাদের ভালো লাগবে। গানটি নিয়ে শানু বলেন, আমি খুবই সম্মানিত যে আবারো হৃদয় খানের জন্য গান লিখতে পেরেছি। এর আগে আমি তার জন্য ‘শূন্য হৃদয়’ গানটি লিখেছি। যা ছিল কবিতার মতো। তবে ‘ভালোবাসা কী’ খুব সহজ-সরল-সাবলীল ভাষায় করা হয়েছে। নতুন বছরে শ্রোতাদের জন্য এটা আমাদের বিশেষ উপহার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম