ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বঙ্গোপসাগরে ভেসে আসা দুই শ্রীলঙ্কান জেলে সেফ হোমে, পাঠানো হচ্ছে ঢাকায়

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জুলাই, ২০২৬,  4:58 PM

news image

বঙ্গোপসাগরে ভেসে থাকার পর কক্সবাজারের মহেশখালী উপকূলে উদ্ধার হওয়া শ্রীলঙ্কার দুই জেলেকে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার আদালতের নির্দেশ অনুযায়ী আজ মঙ্গলবার তাদের সড়কপথে ঢাকায় নেয়া হবে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।


উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—শ্রীলঙ্কার ডেভিনুওয়ারা এলাকার বাসিন্দা এস এইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। পেশায় দুজনেই জেলে। জানা যায়, প্রায় ৩৬ দিন আগে ৪ জন জেলে একটি ট্রলার নিয়ে শ্রীলঙ্কা উপকূল থেকে সমুদ্রে যান। বৈরী আবহাওয়ায় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সেটি আন্দামান সাগরের দিকে ভেসে যায়। তিন দিন পর অন্য একটি নৌকার সহায়তায় দুই জেলে শ্রীলঙ্কায় ফিরে গেলেও ট্রলারটি নিজেদের হওয়ায় বাবা ও ছেলে সেটিতেই অবস্থান করেন। এরপর সাত-আট দিন পর মিয়ানমারের কিছু লোক তাদের ট্রলারে উঠে দূরবীন ও ক্যামেরাসহ মূল্যবান মালামাল লুট করে নেয়।


যাত্রার ৭ দিনের মাথায় মজুত খাবার শেষ হয়ে গেলে টানা ২৯ দিন সমুদ্রের কাঁচা মাছ ও বড়শির টোপ খেয়ে অলৌকিকভাবে জীবন বাঁচান তারা। ভাসতে ভাসতে একপর্যায়ে ট্রলারটি কক্সবাজারের মহেশখালী উপকূলের কাছে পৌঁছায়। গত বুধবার গভীর সমুদ্রে কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার ট্রলারমালিক জিয়াউর রহমানের জেলেরা ইঞ্জিন বিকল ট্রলারটিতে দুই ব্যক্তিকে অসহায় অবস্থায় হাতজোড় করে আকুতি জানাতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে নিজেদের ট্রলারে তুলে নেয়া হয় এবং ট্রলারটি রশি দিয়ে বেঁধে শুক্রবার রাতে মহেশখালী উপকূলে আনা হয়।


প্রথমে জিয়াউর রহমানের বাড়িতে রাখা হলেও শ্রীলঙ্কান ভাষা না বোঝায় এক দুবাইপ্রবাসীর সহায়তায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়। পরে শনিবার রাতে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান জানান, পুলিশ ও সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে তাদের মহেশখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শ্রীলঙ্কায় ফেরত পাঠানোর আগপর্যন্ত তাদের সেফ হোমে রাখার নির্দেশ দেন। গত দুই দিনে শ্রীলঙ্কার বাংলাদেশ দূতাবাস, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করেছেন।


তবে উদ্ধার হওয়া তাদের ছোট ট্রলারটি শ্রীলঙ্কায় ফেরত পাঠানো সম্ভব হচ্ছে না জানিয়ে ওসি বলেন, হাজার হাজার কিলোমিটার উত্তাল সাগর পাড়ি দিয়ে এটি পাঠানো অবাস্তব। তাই আদালতের নির্দেশে গভীর সমুদ্র থেকে ঝুঁকি নিয়ে ট্রলারটি টেনে আনা স্থানীয় ট্রলারমালিক জিয়াউর রহমানকে সেটি বুঝিয়ে দেয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম