ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ০৭ জন জেলেকে জীবিত উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২১,  9:23 PM

news image

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গত ২১ ডিসেম্বর ২০২১ এফভি মায়ের দোয়া সালমা নামক একটি ফিশিং বোট কক্সবাজার হতে ০৭ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে।

পরবর্তীতে গত ২৬ ডিসেম্বর ২০২১ আনুমানিক রাত ২২০০ ঘটিকায় বঙ্গোপসাগরের সোনাদিয়া হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। গত ২৭ ডিসেম্বর ২০২১ তারিখ ১৭৪৫ ঘটিকায় ভাসমান বোটটি নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কোস্ট গার্ড এর সাথে যোগাযোগ স্থাপন করে সহায়তা চাইলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ০৭ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম