ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ল ৪ মণ ওজনের গোলপাতা মাছ

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২১,  4:45 PM

news image

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪ মণ (১৫০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। মাছটির বৈজ্ঞানিকভাবে নাম সেইল ফিস। গতকাল সকালে বাগেরহাট শহরের মৎস্য অবতরণ কেন্দ্রে কেবি ফিশারী ঘাটে জেলেরা মাছটি নিয়ে আসেন। এ সময় মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ভিড় করে।

পরে নিলামের মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন জাহিদ শেখ নামের এক মাছ ব্যবসায়ী। স্থানীয় কালাম শেখ বলেন, কেবি ফিশারীতে সব সময় এত বড় মাছ দেখা যায় না। সকালে জেলেরা ট্রলার থেকে মাছটি নিয়ে এলে মাছটি এক নজর দেখতে আসি। মানিক শেখ বলেন, আমি এত বড় গোলপাতা মাছ আগে কখনো দেখিনি। মাছ ব্যবসায়ী জাহিদ শেখ বলেন, বাজারে বড় মাছ উঠলে আমি কেনার চেষ্টা করি। সকালে কেবি ফিশারী বাজারের মহিতোষের ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনেছি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে ২০০ টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করব। সুস্বাদু মাছ হিসেবে স্থানীয় বাজারে এর যথেষ্ট চাহিদা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম