ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বঙ্গবাজারের আগুন : ২৪ ঘণ্টায়ও পুরোপুরি নেভেনি

#

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৩,  4:48 PM

news image

২৪ ঘণ্টা পরও রাজধানীর বঙ্গবাজারের আগুন এখনও পুরোপুরি নেভেনি। কিছু কিছু জায়গায় এখনও থেমে থেমে আগুন জ্বলছে। মূল আগুন নিয়ন্ত্রণে এলেও বুধবার (৫ এপ্রিল) সকালে বঙ্গবাজারের এনেক্সকো টাওয়ারসহ বেশ কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যেখানেই আগুন ও ধোঁয়া দেখছেন সেখানেই পানি ছিটিয়ে নেভানোর চেষ্টা করছেন। এনেক্সকো টাওয়ারের এক কর্মীচারী বলেন, এনেক্সকো টাওয়ারে কাপড়ের দোকান ও গোডাউন থাকায় এখনও অনবরত ধোঁয়া বের হচ্ছে। দোকান মালিকরা মালামাল বের করার চেষ্টা করছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপপরিচালক আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, খোলা জায়গায় আগুন না থাকলেও এনেক্সকো টাওয়ারের ৫ থেকে ৭ তলায় কিছুটা আগুন থাকতে পারে। আমরা সেটি নির্বাপন করছি। এর আগে, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও ওয়াসাসহ অনেক বাহিনী ও সংস্থার চেষ্টায় দুপুর সাড়ে ১২ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সাধারণ মানুষ হতাহত না হলেও ফায়ার সার্ভিসের আট জন আহত হয়েছেন। আগুনে প্রায় সাড়ে ৫ হাজার দোকান পুড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম