ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

বঙ্গবন্ধু হত্যার প্রধান সুবিধাভোগী জিয়া: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২২,  8:16 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রধান বেনিফিশিয়ারি (সুবিধাভোগী) জিয়া এবং তার পরিবার। তিনি আরও বলেন, আর এই প্রধান বেনিফিশিয়ারির উপজাত হচ্ছে আজকের জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার (১৫ আগস্ট) ভোর ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর যেসব খুনি এখনো যেসব দেশে পালিয়ে আছে তাদেরকে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। তবে দুঃখজনক হলেও সত্য, জিয়া এবং তার পরিবার হচ্ছে বঙ্গবন্ধু খুনের প্রধান বেনিফিশিয়ারি এবং তার প্রধান বেনিফিসিয়ারির উপজাত হচ্ছে বিএনপি। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের বিচার হয়নি এখনো, একটি স্বাধীন কমিশন গঠন করে নেপথ্যের কারিগরদের বিচারের লক্ষে কাজ করছে সরকার। এদিন ভোর ৬টার দিকে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম