ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাপাসিয়া দোয়া ও আলোচনা সভা

#

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

১০ জানুয়ারি, ২০২২,  6:49 PM

news image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ১০ জানুয়ারি )সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল এর মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমাম উল্লাহ শেখ ইমু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, সদস্য শেখ জসিম উদ্দিন  , উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমির হামজা সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম