ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২৪,  5:48 PM

news image

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। মাহমুদ জিনসের কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের এ সড়ক অবরোধ ও বিক্ষোভে দুর্ভোগে পড়েছেন পথচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মকর্তারা মহাসড়ক অবস্থান করে অবরোধ করে রাখে। তারা জানান, শ্রমিকদের এক মাসের বকেয়া, সার্ভিস বেনিফিট ও কারখানার কর্মকর্তাদের ক্ষেত্রবিশেষে ৬ থেকে ৯ মাসের বেতন বকেয়া রয়েছে। সার্ভিস বেনিফিটের দাবিতে বিক্ষুব্ধরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কারখানা কর্তৃপক্ষ এসব বিষয়ে দিনের পর দিন টালবাহানা করে আসছে। নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মালিকপক্ষ ও বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। এ ব্যাপারে কালিয়াপুর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, ছাতাইকৃত শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জেনিম নামের শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম