ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য শেয়ার, মারাঠি অভিনেত্রী কেতকী চিতাল আটক

#

বিনোদন ডেস্ক

১৫ মে, ২০২২,  4:40 PM

news image

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বর্ষীয়ান রাজনীতিক ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সভাপতি শরদ পাওয়ার সম্পর্কে ‌‘অপমানজনক’ পোস্ট শেয়ার করার অভিযোগে মারাঠি অভিনেত্রী কেতকী চিতালেকে গ্রেফতার করা হয়েছে। ওই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়েরের পরে শনিবার তাকে নাভি মুম্বাই থেকে গ্রেফতার করে থানে পুলিশ। পিটিআইয়ের বরাতে এ খবর দিয়েছে এনডিটিভি। পোস্টটি গত শুক্রবার শেয়ার করা হয়। তবে ফেসবুকের পোস্টটি কেতকী নিজে লেখেননি। মারাঠি ভাষায় লেখা সেই পোস্ট অন্য একজনের লেখা। সেটি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী। তার জেরেই বিতর্কে জড়িয়েছেন তিনি। পোস্টে কারও নাম সরাসরি ব্যবহার করেননি। তবে ‘পাওয়ার’ পদবি এবং নেতার বয়স ৮০ বলে উল্লেখ করা হয়, যা দেখেই নেতাদের ধারণা, পোস্টটিতে শরদ পাওয়ারকেই কটাক্ষ করা হয়েছে। যে পোস্টে কয়েকটি জায়গায় লেখা ছিল, ‘নরক আপনার অপেক্ষায়’। ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’-এর মতো আপত্তিকর লাইনও ছিল সেখানে। যদিও এনসিপি সভাপতি শরদ পাওয়ারের বয়স ৮১ বছর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম