ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ফের রাষ্ট্রের রোষে পরিচালক জাফর পানাহি

#

বিনোদন ডেস্ক

০৩ ডিসেম্বর, ২০২৫,  4:54 PM

news image

কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণ পামজয়ী ইরানি নির্মাতা জাফর পানাহিকে ‘দেশের বিরুদ্ধে প্রচার' চালানোর অভিযোগে এক বছরের কারাদণ্ড এবং ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির আদালত। নির্মাতার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করে আদালত। রায় অনুযায়ী, ৬৫ বছর বয়সী পানাহি দুই বছর বিদেশ ভ্রমণ করতে পারবেন না এবং কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্য হতে পারবেন না। তার আইনজীবী মোস্তফা নিলি জানান, পানাহির বিরুদ্ধে 'রাষ্ট্রবিরোধী প্রচারের' অভিযোগ আনা হয়েছিল। তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পানাহি এখন বসবাস করেন ফ্রান্সে। তবে কানজয়ী চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর প্রচারের জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন। গত সোমবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গথাম অ্যাওয়ার্ডসে তিন পুরস্কার জিতেছে সিনেমাটি। সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য এবং আন্তর্জাতিক ফিচার বিভাগে সিনেমাটি সেরা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মরক্কোতে মারাকেশ ফিল্ম ফেস্টিভালেও উপস্থিত থাকবেন পানাহি। সেখানে তার সিনেমাটি প্রদর্শিত হবে এবং তিনি একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে পানাহির এই সিনেমা পাম দ'অর জেতে। ফ্রান্স ইতোমধ্যে এ সিনেমাকে তাদের সরকারি অস্কার মনোনয়ন হিসেবে নির্বাচিত করেছে এবং ধারণা করা হচ্ছে, আগামী মার্চে অনুষ্ঠিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগের শর্টলিস্টে সিনেমাটি জায়গা পাবে।

ইরান সরকারের সঙ্গে জাফর পানাহির বিরোধ নতুন নয়। ২০১০ সালে সরকারবিরোধী প্রতিবাদে সমর্থন ও সমালোচনামূলক চলচ্চিত্র তৈরির কারণে তাকে চলচ্চিত্র নির্মাণ এবং দেশের বাইরে যাওয়া থেকে বিরত রাখা হয়। পরে তাকে অভিযোগে ছয় বছরের জেল দেওয়া হয়, তবে তিনি দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

২০২২ সালে তাকে 'চলচ্চিত্র নির্মাতাদের প্রতিবাদে' জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয় এবং সাত মাস পর তিনি মুক্তি পান। নিষেধাজ্ঞা সত্ত্বেও পানাহি নির্মাণ করেছেন ‘দিজ ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’র মত আলোচিত সিনেমা। ট্যাক্সি সিনেমাটি পুরোপুরি একটি গাড়ির ভেতরে শুট করা হয়, যেখানে তিনি নিজেই ট্যাক্সিচালকের চরিত্রে অভিনয় করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম